Welcome to Dorlink
Selected Books
×
Shiv Sadhana Bharatiya Sanskriti O Oitijjhye | Worshipping Methods of Shiva in Bengali

Edited By : Saumak Podder

Compiled By : Saumak Podder

Translated By : NA

Publishers : Boideshik

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Spirituality>Hinduism
  • Publication Year : 2026
  • ISBN No : 978-81-98678-20-1
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : NA
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
MRP : ₹380.00/- Discount : 15% Off
Your Price : ₹323.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

শিবসাধনা : ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে  - সংকলন ও সম্পাদনা : সৌমক পোদ্দার 

"...ভারতের আদ্যন্ত বসন্তোৎসব গাজনে রূপান্তরিত হয়েছে। কত সহনশীল গাজনের এই দেবতা। ব্রাহ্মণ, বৌদ্ধ, বৈষ্ণব, প্রবল প্রতাপে জয়ধ্বজা উড়িয়ে গেল তাঁর বুকের উপর দিয়ে, তবু তিনি নির্বিকার। এই সহিষ্ণুতাই তাঁকে অমর করেছে। অমৃত তিনি পান নাই। ত্যাগী অকপট তিনি, আশুতোষ তিনি। গরল খাইয়াও তাঁর মৃত্যু হয় নাই কেন? তিনি যে সমাজ-হৃদয়কে জয় করেছিলেন। অশুচি কেহ ছিল না তাঁর কাছে। তিনি জাতির বিচার করেন নি। আর্ত-লাঞ্ছিত-ইতর তাঁর কাছে বেশী প্রিয় ছিল। শুষ্ক পাণ্ডিত্যের কাছে তিনি মাথা নত করেন নাই। ভক্তি-প্রীতি তাঁর কাছে আদর পেয়েছে। কোনও কঠোর সাধনা ছিল না তাঁকে পেতে হলে। অথচ তিনি পরম যোগী-পরম জ্ঞানী ছিলেন। দেবের দেব মহাদেব তিনি। যোগেশ্বর যোগনাথ। 

তাঁর এই সরলতার জন্য তিনি ঠকিয়াছেন অনেক ক্ষেত্রে অপদস্থ হয়েছেন। তবু তিনি দয়া করতে কৃপণতা করেন নি। একরূপে তিনি অনাথের নাথ। ভব-ব্যাধির মুক্তির পথ তিনি দেখিয়েছেন। আধি ব্যাধির ঔষধও তিনি সৃষ্টি করেছেন। আদি কবিরাজ তিনি। শক্তিতে তিনি অপরাজেয় অথচ পরম ক্ষমাশীল। শান্ত সৌম্য শিব সুন্দর। তাঁর রূপের তুলনা ছিল না। রাজরাজেশ্বর হইয়াও সৰ্ব্বত্যাগী। বিভূতি ভূষণ বাঘছালের কটিবাস। এতই স্নেহশীল যে ক্রুর ফণিনী কণ্ঠহার হয়ে রয়েছে। অট্টালিকা ছেড়ে তিনি মহাবিশ্বশ্মশানে দাঁড়াইয়া সংসারের অনিত্যতা অট্টহাস্যে প্রকাশ করছেন-ডমরু বাজিয়ে, শিঙার স্বননে। বিদ্যা ও অবিদ্যা দুইই তাঁর সঙ্গিনী। অবিদ্যাকে তিনি মাথায় রেখেছেন। পাপ ও পাপীকে, দুঃখ ও দুঃখীকে এত আদর বুঝি কেউ দিতে পারে নি। পরম সঙ্গীতজ্ঞ তিনি।"